Yoddha - Compact Course on SSC GD and RRB NTPC
"Conquer the battlefield of SSC GD and RRB NTPC exams with our powerful and concise Yoddha course - your ultimate weapon for success!"
Pick Your Plan
Choose the plan that fits your needs
ABOUT PACKAGE
এই কোর্স আসন্ন SSC GD এবং RRB NTPC পরীক্ষার জন্য বিশেষ ভাবে তৈরী করা হয়েছে। এখানে ক্লাস নেবেন সরকারী চাকরির পরীক্ষার স্বনাম ধন্য ও প্রতিষ্ঠিত শিক্ষক মন্ডলী যাদের দীর্ঘ্য দিন শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে। এই একটি কোর্সের মাধ্যমে তোমাদের দুইটি পরীক্ষার প্রস্তুতি এমন ভাবে হবে যাতে তোমার তোমার সেরাটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারো। এই কোর্স তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ বাংলায় করানো হবে এবং যদি প্রয়োজন হয় ইংরাজীতেও নোটস প্রদান করা হবে।
শিক্ষক মন্ডলীঃ
শৌভিক দাস
রিজনিং (১৭ বছরের অভিজ্ঞতা)
দেবর্ষি চ্যাটার্জী
সাধারন জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা (১৬ বছরের অভিজ্ঞতা)
সায়ন্তন চন্দ্র
অঙ্ক (১০ বছরের অভিজ্ঞতা)
গোপাল সরকার
ইংরাজী (৫ বছরের অভিজ্ঞতা)
জয় মাহাতো
সাধারন বিজ্ঞান (৫ বছরের অভিজ্ঞতা)
পৌলমী গাঙ্গুলী
ইতিহাস ও ভূগোল (৭ বছরের অভিজ্ঞতা)
মূল বৈশিষ্ট:
- সুচিন্তিত স্টাডি মেটেরিয়াল যা SSC GD ও RRB NTPC এর জন্য আলাদা ভাবে তৈরী।
- হোম ওয়ার্ক মেটেরিয়ালস, বাড়ীতে প্রাকটিস করার জন্য।
- বিশেষ ক্লাস টেস্ট ও মক টেস্ট।
- ইম্পর্টেন্ট বিষয় গুলো বেশি করে ফোকাস করা।
- সেরা লাইভ ক্লাস।
- দুই বছরের ভ্যালিডিটি
কি কি শিখবে:
রিজনিং
রিজনিং এর সব কটা বিভাগ, যেমন ভারবাল, নন ভারবাল, লজিক্যাল ইত্যাদী সম্পূর্ণ ভাবে শেখানো হবে। এছাড়াও সময়ের মধ্যে যাতে সব প্রশ্ন সমাধান করা যায় সেটা নিশ্চিত করতে সেই ভাবে ফোকাসড লার্নিং এখানে থাকবে।
অঙ্ক
অঙ্কের সমস্ত বিষয় যা যা SSC GD ও RRB NTPC পরীক্ষায় আসতে পারে সব কিছু এখানে পাবে। RRB NTPC পরীক্ষার কিছু বিশেষ চ্যাপ্টার - mean, median, mod, DI, DA ইত্যাদি এখানে শেখানো হবে।
ইংরাজী
যাদের ইংরাজীতে সমস্যা আছে - বিশেষত এরর কারেকশন, প্রপোজিশন, ক্লোজ টেস্ট ইত্যাদীতে তোমাদের জন্য এই কোর্সে সঠিক পদ্ধতিতে ইংরাজী শেখানো হবে যাতে মূলত ইংরাজীতে ভয়টা কাটে আর পরীক্ষায় সব থেকে বেশী নম্বর তুমি পেতে পারো।
সাধারন জ্ঞান
সাধারন জ্ঞানের সব কটা বিষয় - যেমন ইতিহাস, ভূগোল, রাস্ট্র বিজ্ঞান, ইকনোমিক্স, বিজ্ঞান, ট্রাডিশনাল জি কে, সাম্প্রতিক ঘটনাবলী - একেবারে পরীক্ষায় যা যা আসতে পারে সেই টুকু সহজ ভাবে এখানে করানো হবে। খেয়াল রাখা হবে যাতে আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র - ছাত্রীর সায়েন্সে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র - ছাত্রীর আর্টস বিষয়ে সমস্যা না হয়।
What you'll get